Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 09:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ কে এম সাহিদ রেজা।

সোমবার ব্যাংকের ৩০৬তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী সাহিদ রেজা রফতানিমুখী পোশাক শিল্প ও বস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রেজা গ্রুপের চেয়ারম্যান। এছাড়া তিনি বীমা, আর্থিক সেবা, সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়াসহ বহুবিধ ব্যবসা ও শিল্পের সঙ্গে সম্পৃক্ত।

সাহিদ রেজা ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, এফবিসিসিআইয়ের নির্বাচিত পরিচালক এবং সিআইপি।

(এম আর / ১৮ জুলাই, ২০১৭)