Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Jul 2026 08:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫ কোম্পানির ৩৪ লাখ ১০ হাজার শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৭ কোটি ২৭ লাখ ১৯ হাজার টাকা।

কোম্পানিগুলো হলো- একমি ল্যাব, লংঙ্কাবাংলা ফাইন্যান্স, সোস্যাল ইসলাসমী ব্যাংক, ইউনাইটেড এয়ার এবং জাহিন স্পিনিং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (০৬ মার্চ) ব্লক মার্কেটে একমি ল্যাবের ১ লাখ শেয়ার ১ বার লেনদেন হয়। যার বাজার দর ১ কোটি ১২ লাখ। লংঙ্কাবাংলা ফাইন্যান্সের ৩ লাখ শেয়ার ২ বার হাতবদল হয়, যার বাজার দর ১ কোটি ৯২ লাখ টাকা।

সোস্যাল ইসলামী ব্যাংকের ১৫ লাখ শেয়ার ১ বার হাতবদল হয়, যার বাজার দর ৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। ইউনাইটেড এয়ারের ১৪ লাখ ৩০ হাজার শেয়ার ১ বার হাতবদল হয়, যার বাজার দর ১ কোটি ১ লাখ ৫৩ হাজার টাকা। আর জাহিন স্পিনিংয়ের ৮০ হাজার শেয়ার ১ বার হাতবদল হয়, যার বাজার দর ২০ লাখ ১৬ হাজার টাকা।

(এমআইআর/ ০৬ মার্চ ২০১৭)