Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 08:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গৃহঋণের সুদের হার বর্তমান রেট থেকে আরো কমিয়ে নিয়ে আসা এবং গৃহায়ন খাতে ঋণের সুবিধা জনগণের জন্য আরো সহজ করতে প্রতি জেলায় শাখা খোলার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

সরকারি গৃহঋণ প্রদানকারি প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচএফসি) কাছে এ দাবি জানান রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন), এমপি।

রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই প্রতিষ্ঠানের এক আলোচনায় এই দাবি উত্থাপন করেন রিহ্যাব নেতৃবৃন্দ। এ সময় বিএইচএফসি এর ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তীসহ ওই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় রিহ্যাব নেতৃবৃন্দ শ্রমিক আবাসন ঋণ প্রদানের জন্য বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর নিকট সুপারিশ করেন। একই সাথে প্রস্তাবিত কৃষক আবাসন ঋণ দ্রুত চালু করার পাশাপাশি সকল কাগজপত্র জমা দেওয়ার পর দুই সপ্তাহের মধ্যে গ্রহঋণ মঞ্জুর করারও দাবি জানান বিএইচএফসি এর কাছে। আলোচনা সভায় বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক রিহ্যাব এর দাবির প্রতি সমর্থন জানান এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

বিএইচএফসি এমডি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ২০২১ এর আগে সবার জন্য আবাসন নিশ্চিত করা। আর এ লক্ষ্যকে সামনের রেখেই নাগরিকদের জন্য গৃহঋণ প্রদান কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন। গৃহঋণ প্রদানে রিহ্যাব এর সাথে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন যৌথভাবে কাজ করবে বলেও জানান বিএইচএফসি ব্যবস্থাপনা পরিচালক।

আগামী অক্টোবর মাসে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর উদ্যোগে গৃহায়ন খাতে ঋণ বিতরণের জন্য ঢাকায় অনুষ্ঠিতব্য গৃহঋণ মেলায় রিহ্যাব এর সহযোগীতা চান বিএইচএফসি ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্র্ত্তী। রিহ্যাব নেতৃবৃন্দ গৃহায়ন খাতে ঋণ প্রদানে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

(শামীম/ ১৮ জুলাই ২০১৭)