Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 08:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: মৎস্য সম্পদ উন্নয়নে ব্যাপক সাফল্য অর্জন করেছে নরসিংদী। নরসিংদী জেলার ২২ লাখ ২৪ হাজার ৯৪৪ জন মানুষের জন্য বাষিক মাছের চাহিদা হচ্ছে ৩১ হাজার ৭৭৫ মেট্রিক টন। পক্ষান্তরে বার্ষিক উৎপাদন হচ্ছে ৩২ হাজার ৩২২.১০ মেট্রিক টন।

মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উপলক্ষে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ তোফাজউদ্দীন আহমেদ তার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, জেলার ৮৪টি সরকারী পুকুর ও দিঘীতে উৎপাদিত হচ্ছে ১২০ মেট্রিক টন মাছ, বেসরকারী ১৩ হাজার ৪৩৭টি পুকুর ও দিঘীতে উৎপাদিত হচ্ছে ১৮ হাজার ৮৮৯ মেট্রিক টন, ৪টি নদী থেকে উৎপাদিত হচ্ছে ৩ হাজার ১২২.৫০ মেট্রিক টন, ৯৪টি বিলে উৎপাদিত হচ্ছে ১ হাজার ৭৯.৩১ মেট্রিক টন, ১৪৩টি প্লাবন ভূমিতে উৎপাদিত হচ্ছে ৬ হাজার ৪৩৩.৭৪ মেট্রিক টন মাছ। খাচায় মাছ চাষ পদ্ধতি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। জেলায় মোট ৮শত ২০ খাচায় মাছ উৎপাদন হচ্ছে ৫৭০ মেট্রিক টন। এছাড়া বেসরকারী ৩৮টি নার্সারীতে ৪২.৯২ লক্ষ পোনা উৎপাদিত হচ্ছে, একটি সরকারী হেচারীতে উৎপাদিত হচ্ছে ২.৫০ লক্ষ পোনা। একটি সরকারী মিনি হেচারীতে উৎপাদন হচ্ছে ০.২০ লক্ষ পোনা। বেসরকারী ৫টি হেচারীতে উৎপাদিত হচ্ছে ১ হাজার ৭৩ কেজি রেনু পোনা।

এছাড়া রাজস্ব কার্যক্রমের মধ্যে রয়েছে প্রশিক্ষণ কার্যক্রম, পোনা অবমুক্তি কার্যক্রম, বিল নার্সারী কার্যক্রম, মাছের অভয়াশ্রম স্থাপন, সরকারী মৎস্য বীজ উৎপাদন খামার স্থাপন, মা ইলিশ রক্ষা ও জাটনা নিধন প্রতিরোধে মৎস্য সংরক্ষ আইন বাস্তবায়ন, এডিপি বাস্তবায়ন, মৎস্যজাত পন্যে ফরমালিন সনাক্তকরণ ইত্যাদি। উন্নয়ন প্রকল্প সমূহের মধ্যে রয়েছে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ, জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান, স্বাদু পানির চিং চাষ সম্প্রসারণ, উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারী স্থাপন ও পোনা অবমুক্তকরণ, ব্র“ড ব্যাংক স্থাপন, ন্যানাল এগ্রিকালচার টেকনোলজি প্রকল্প স্থাপন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়েছে, নরসিংদী জেলায় মা ইলিশ ও জাটকা রক্ষা কার্যক্রমে ১৩টি মোবাইল কোর্ট পরিচালনা, ১৩২টি অভিযান, ১১৫৬ বার বাজার, আড়ৎ ও মাছঘাট পরিদর্শন, ২০৪ কেজি ইলিশ ও জাটকা মাছ আটক, ০.৮০ লক্ষ মিটার কারেন্ট জাল আটক, ২৮টি সচেতনতা সভা, ২টি মামলা, ০.০৬ লক্ষ টাকা জরিমানা ও ১ জনকে কারাগারে প্রেরণ। সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়ার।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরকার আদম আলী, বাসস প্রতিনিধি আবু তাহের, মৎস্য ফিড প্রস্তুতকারী নুরুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন, বাগহাটা সরকারী নার্সারীর ম্যানেজার বিচিত্র কুমার সাহা এবং নরসিংদী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় প্রমুখ।

(এসএইচআর/ এসএএম/ ২০১৭)