
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আসন্ন হজ্জ মৌসুমে হাজী ক্যাম্পে অবস্থানকালীন হজ্জ যাত্রীদের ব্যবহারের জন্য কভারসহ ফোম বেডিং প্রদান করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।
১৯ জুলাই, বুধবার হজ তথ্য সেবাকেন্দ্রে পরিচালক মোঃ সাইফুল ইসলাম এর নিকট ২৫০টি বেডিং হস্তান্তর করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম।
এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মুজিবুল কাদের এবং ভাইস প্রেসিডেন্ট সি. জি. এম. আসাদুজ্জামান সহ ব্যাংক ও হজ্জ অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাংকের হেড অব পাবলিক রিলেশন্স জালাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
(শামীম/ ১৯ জুলাই ২০১৭)