Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Jul 2026 15:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : ভারতের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে নতুন রাষ্ট্রপতি হলেন ।আগামী ২৫ জুলাই থেকে তিনি দায়িত্ব নেবেন।

বৃহস্পতিবার ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের কর্মকর্তারা  সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে ৭১ বছর বয়সী রামনাথ কোবিন্দ খুবই জনপ্রিয়। তাই দেশটির সোমবারের রাষ্ট্রপতি নির্বাচনী দৌড়ে তার বিজয়ী হওয়ারই প্রবল সম্ভাবনা ছিল।এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতা আরও পাকাপোক্ত হলো বলে ধারণা করা হচ্ছে।

রামনাথ কোবিন্দ কানপুর থেকে উঠে আসা বিজেপির দলিত নেতা। তিনি দলিত সমাজের প্রতিনিধি। ১৯৯৪-২০০৬ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন।

২০১৫ সালের ৮ অাগস্ট তিনি বিহারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন।১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত কোবিন্দ বিজেপির তফসিলি মোর্চার সর্বভারতীয় সভাপতি ছিলেন।

প্রণব মুখার্জির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৫ জুলাই। তার আগে ১৭ জুলাই নির্বাচন হয়। রামনাথ কোবিন্দের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন স্পিকার কংগ্রেসের মীরা কুমার।

 

(এম আর / ২০ জুলাই, ২০১৭)