
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, ‘পহেলা বৈশাখ অফার’ এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে।
ইন্দোনেশিয়ার বালিতে একটি রাউন্ড ট্রিপের টিকেটের মেগা পুরস্কারটি জিতেছেন মার্জিয়া বেগম। অন্য ভাগ্যবান তিন জন বিজয়ী জিতেছেন ব্যাংককে রাউন্ড ট্রিপের টিকেট। প্রত্যেক রিটেইলার গ্রাহকের নাম র্যাফেল ড্র করার মাধ্যমে বিজিয়ী নির্বাচন করা হয়। গ্রাহকরা এ পুরস্কার জিতেছেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এর অটো লোন, হোম লোন এবং পারসোনাল লোন সুবিধা গ্রহণের মাধ্যমে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এর এমডি ও সিইও মমিনুল ইসলাম।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড সম্পর্কে-
দেশের প্রাইভেট খাতের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড (পূর্বে ‘ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড’ নামে পরিচিত ছিলো) ১৯৮১ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে। যাত্রার শুরুতে এর শেয়ার হোল্ডার প্রতিষ্ঠানগুলো ছিলো- ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি), ইউএসএ; জার্মান ইনভেস্টমেন্ট এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি (ডিইজি), জার্মানি; দি আগাখান ফান্ড ফর ইকোনোমিক ডেভেলপমেন্ট (একেএফইডি), সুইজারল্যান্ড; কমনওয়েলথ ডেভেলপমেন্ট কর্পোরেশন (সিডিসি), ইউকে এবং বাংলাদেশ সরকার। সূচনালগ্ন থেকে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড জরুরি প্রয়োজনে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এখন, বাংলাদেশ যখন উত্তরোত্তর অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, তখন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড মানুষের চাহিদা মেটাতে নিজেকে পরিবর্তন করেছে, যা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে খুব কমই দেখা যায়। এটি শিল্প, বাণিজ্যিক এবং শিক্ষা খাতের উন্নয়নে অনুঘটক হিসেবে কাজ করছে। বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি সংস্থা ব্র্যাক এই প্রতিষ্ঠানের একটি বড় শেয়ারহোল্ডার। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতিতে যেসব সমস্যা দেখা গেছে সেগুলো মোকাবেলার জন্য দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। পরবর্তী পর্যায়ে প্রবৃদ্ধি করতে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড দেশব্যাপি তাদের কার্যক্রম প্রসারিত করছে। দেশের সবচেয়ে বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হতে প্রতিষ্ঠানটি তরুণ সমাজ, নারী এবং বঞ্চিত এলাকাগুলোর প্রতি গুরুত্ব দিয়েছে। আগামী বছরগুলোতে নতুন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড নতুন রোড ম্যাপ প্রস্তুত করেছে। এসব পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে ‘প্রতিটি পরিবারের জন্য একটি বাড়ি’, ‘নারীর ক্ষমতায়ন’, ‘উদ্যোক্তা তৈরি’, ‘যান্ত্রিক মেগা সিটি পেরিয়ে’, ‘স্বাচ্ছন্দ্য আনুন নিজ ঘরে’। সবচেয়ে বিশ্বস্ত একটি আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার লক্ষ্যে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ‘জাগো উচ্ছ্বাসে’ নামে একটি নতুন থিম উন্মোচন করেছে, যা প্রতিষ্ঠানটির নতুন করে যাত্রার সম্পর্কে কথা বলে। প্রতিষ্ঠানটি শুধু বিভিন্ন আর্থিক সেবাই দিচ্ছে তা নয়, বরং গ্রাহকদের উপযুক্ত যেকোনো এনবিএফআইসমূহ অথবা ব্যাংকগুলো সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে সহায়তা করছে। এভাবেই আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড গ্রাহকদের সুবিধাজনক সেবাসমূহ দিয়ে যাচ্ছে যাতে তারা তাদের জীবনকে সীমাহীনভাবে উপভোগ করতে পারেন।
(এসএএম/ ২১ জুলাই ২০১৭)