Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 08:10
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে ৭ দিন ব্যাপী ফল ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

শুক্রবার (২১জুলাই) বিকেলে নরসিংদী সদর উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক)।

নরসিংদী জেলা প্রশাসনে সহযোগিতায় এবং কৃষি সম্প্রসার অধিদপ্তর, নরসিংদী ও সামাজিক বন বিভাগ, ঢাকার উদ্যোগে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যন আব্দুল মতিন ভূঁইয়া, পুলিশ সুপার আমেনা বেগম ও নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী। এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, সামাজিক বন বিভাগ,ঢাকা এর বিভাগিয় বন কর্মকর্তা হোসাইন মোহাম্মদ নিশাদ, নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: লতাফত হোসেন, সদর উপজেলা নির্বহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হাই প্রমূখ।

মেলা সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থা ও ব্যাক্তি মালিকানাধীন নার্সারীর মোট ৩০ টি স্টল প্রদর্শণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক) মেলায় আগত ৮৫ জনকে বিনামূল্যে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বারমাসী সজনের চারা বিতরন করেন।
পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন।

এর আগে নরসিংদী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় উপজেলা মাঠে এসে শেষ হয়।

(এসএইচআর/ এসএএম/ ২১ জুলাই ২০১৭)