Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 00:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘ ইসলাম নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেয়া হবে না।’

আশকোনার হজ্ব ক্যাম্পে আজ  হজ্ব কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘ইসলাম ধর্ম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বরদাশত করা হবে না। সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে সে ব্যবস্থা করতে হবে।’

হজ্ব যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা পবিত্র মাটিতে যাচ্ছেন, বাংলাদেশের জন্য এবং দেশের মানুষের জন্য দোয়া করবেন। বাংলাদেশের মানুষ যেন সম্মানের সাথে সুখে শান্তিতে বসবাস করতে পারে।’

জঙ্গিবাদ নিয়ে শেখ হাসিনা বলেন, ‘নিরীহ মানুষকে মারার অধিকার কারো নেই। আর আত্মঘাতী হওয়া ধর্মের কোথাও উল্লেখ নেই। ধর্মের নামে যারা বিপথে যাচ্ছেন দোয়া করি তারা যেন সুপথে ফিরে আসেন।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘গুটিকতক ভ্রান্ত ধারণার কারণে আজ গোটা মুসলিম উম্মাহ বিপদে আছে। তারা ইসলামকে ভুলভাবে ‍উপস্থাপন করছে। এ কারণে শান্তির ধর্ম সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণার সৃষ্টি হচ্ছে। আজ সারা বিশ্বে মুসলমানদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। তাদের ওপর হামলার ঘটনাও ঘটছে।’

ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠনে আরও বক্তব্য রাখেন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ধর্ম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি বজলুল হক হারুন ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী হজ্ব যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

(এম আর / ২২ জুলাই, ২০১৭)