Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 00:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ইউনিট ও গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের মধ্যে ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’ প্রকল্পের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের কার্যালয়ে এই ইউনিটের মহাপরিচালক মো. আসাদুল ইসলাম এবং গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই প্রকল্পের আওতায় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের জন্য বিনা মূল্যে ক্ষুদ্র বিমা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে টাঙ্গাইল জেলার তিনটি উপজেলায় এই প্রকল্প শুরু হয়েছে। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ২৩ জুলাই ২০১৭)