
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: হজযাত্রীদের ব্যবহারের জন্য উপহার হিসেবে কভারসহ বিছানার ফোম ধর্ম মন্ত্রণালয়ের নিকট হস্তান্তর করেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ডেভেলপমেন্ট উইংপ্রধান আবু রেজা মোঃ ইয়াহিয়া ১৮ জুলাই ২০১৭ মঙ্গলবার আশকোনাস্থ হজ অফিসে মন্ত্রণালয়ের উপসচিব মোঃ সাইফুল ইসলামের নিকট এসব সামগ্রী হস্তান্তর করেন।
ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন প্রধান এএসএম রেজাউল করিম, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হাজী ক্যাম্প শাখা প্রধান মোঃ খালেকুজ্জামানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
(এসএএম/ ২৩ জুলাই ২০১৭)