Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 00:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ব্যাংকিং খাতের উন্নয়নে আইসিটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে ব্যাংকিং ব্যবসাকে এগিয়ে নিচ্ছে আইসিটি। তবে ব্যাংকিং খাতে আইসিটি প্রসারের পাশাপাশি সাইবার ঝুঁকিও বাড়ছে। তাই ব্যাংকিং খাতের সুরক্ষায় সাইবার সিকিউরিটি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে ব্যাংকগুলোকে সজাগ দৃষ্টি দিতে হবে।

রোববার রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে ‘সাইবার থ্রেড রিডনেস ফর ব্যাংকার্স’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফলজে কবির। একইসঙ্গে ব্যাংকগুলোকে সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি তৈরি করারও আহ্বান জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, রেগুলেটরি বডি হিসেবে বাংলাদেশ ব্যাংক সাইবার সিকিউরিটির বিষয়ে বেশ কিছু উদ্যোগ নিয়ে। ফলে অনলাইন পেমেন্ট সিস্টেম, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে সাইবার সিকিউরিটি আগের চেয়ে অনেক সমৃদ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, আগামী প্রজন্মের অনলাইন ব্যাংকিংয়ের জন্য আইসিটি সিকিউরিটি এবং গভর্ন্যান্স খুবই গুরুত্বপূর্ণ।

(এসএএম/ ২৩ জুলাই ২০১৭)