Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 09:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের ওপর বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত তিনটি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে স্থগিত করেছেন হাইকোর্ট।

এর ফলে ওই তিনটি চলচ্চিত্রে কাজ করতে শাকিব খানের আর কোনো বাধা থাকল না।

তিনটি চলচ্চিত্র নির্মাণের প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার পক্ষে করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।

সেইসঙ্গে শাকিব খানের ওপর নিষেধাজ্ঞা জারি করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

নির্মিতব্য চলচ্চিত্রগুলো হলো ‘আমি নেতা হবো’, ‘মামলা হামলা ঝামেলা’ ও ‘কথা দিয়ে কেউ কথা রাখে না’। এর মধ্যে একটির কাজ শুরু হবে ২৫ জুলাই থেকে।

এর আগে চলচ্চিত্র-সংশ্লিষ্ট ১৮টি সংগঠন নিয়ে গঠিত ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিবার’ গত ১৮ জুলাই শাকিব খানের নিষেধাজ্ঞা জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

(এমআইআর/ ২৩ জুলাই ২০১৭)