Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 02:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : প্রবল বর্ষণের কারণে আজ বান্দরবনের রুমা উপজেলার দলিয়ানপাড়া এলাকায় আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে কয়েকজনের মাটিচাপা পড়ার খবর পাওয়া গেছে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শরিফুল হক এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পাহাড় ধসের পর থেকে বান্দরবন-রুমা সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে। সেখানে উদ্ধার কাজ চলছে। তবে হতাহতের আশঙ্কা রয়েছে।

ইউএনও জানান, বান্দরবন থেকে যাত্রীবাহী একটি বাস রুমা যাওয়ার পথে বেলা ১১টার দিকে দলিয়ানপাড়া এলাকায় পৌঁছলে পাহাড় ধসে সড়ক বন্ধ হয়ে যায়। যাত্রীরা বাস থেকে নেমে পাহাড় ধসের জায়গাটি হেঁটে পার হওয়ার সময় পাহাড় ধসে তাদের মধ্যে কয়েকজন মাটিচাপায় পড়েন।

মুহাম্মদ শরিফুল হক বলেন, ওই বাসে ১২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬ বা ৭ জন মাটিচাপা পড়েছেন। সেনাবাহিনীর ১৯ ইসিবির একটি দল অভিযান চালিয়ে তিন জনকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধার অভিযান এখনও চলছে।

(এম আর / ২৩ জুলাই, ২০১৭)