Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 10:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশীয় অটোমোবাইলস ব্র্যান্ড রানারের সঙ্গে আবারো দুই বছরের জন্য চুক্তি করেছেন। তৃতীয়বারের মতো এ চুক্তির মাধ্যমে রানারের ব্র্যান্ড অ্যম্বাসেডর হিসেবে তার মেয়াদ আরো দুই বছর বাড়লো।

আজ রবিবার রাজধানীর তেজগাঁওয়ে রানারের প্রধান কার্যালয়ে সাকিব আল হাসানের সােথ চুক্তি সাক্ষর অনুষ্ঠানে সম্পন্ন হয়

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘দেশের মোটরসাইকেল বাজারে রানারের অবস্থান এখন শীর্ষে। বাজারের ৮০ শতাংশ দখল করে আছে। চলতি বছরে রানার বিক্রিতে ভালো প্রবৃদ্ধি হয়েছে। কারণ শহরে যানজট ও গণপরিবহনের ভোগান্তি এড়িয়ে চলতে পুরুষ ও নারী কর্মজীবীরা মোটরসাইকেল কিনছেন। তরুণদের মধ্যেও মোটরসাইকেল কেনার ঝোঁক তৈরি হয়েছে।এছাড়া গ্রামে সহজ, দ্রুতগামী ও তুলনামূলক কম খরচের ব্যক্তিগত বাহন হিসেবে রানার মোটরসাইকেলের জনপ্রিয়তা তুঙ্গে বলেও জানান তিনি।’

সাকিব আল হাসান বলেন, ‘দেশের জন্য এটা গর্বের বিষয় যে রানার একমাত্র মোটরসাইকেল ব্র্যান্ড যারা বিদেশে প্রথম বাংলাদেশি ব্র্যান্ডের মোটরসাইকেল রপ্তানি করছে। শুধু তাই না, এটি বাংলাদেশের এক নম্বর মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড। আমি এমন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত।’

২০০০ সালে মোটরসাইকেল আমদানি করে দেশে বাজারজাত শুরু করে রানার। এরপর ২০০৭ সাল থেকে ময়মনসিংহের ভালুকায় দেশে প্রথম মোটরসাইকেল যন্ত্রাংশ তৈরির মাধ্যমে স্থানীয়ভাবে মোটরসাইকেল উৎপাদন শুরু করে। আর ২০১২ সালে পূর্ণাঙ্গ মোটরসাইকেল কারখানা হিসেবে পুরোদমে উৎপাদন শুরু করে রানার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুকেশ শর্মা, মিডিয়া সহ-মহাব্যবস্থাপক ওয়াহিদ মুরাদ প্রমুখ।

(এম আর / ২৩ জুলাই, ২০১৭)