
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বলিউডের বহুল আলোচিত অভিনেত্রী সানি লিওন মা হয়েছেন।
মহারাষ্ট্রের লাতুর থেকে সম্প্রতি নিশা নামের এক কন্যা শিশুকে দত্তক নেন সানি ও ড্যানিয়েল দম্পতি।
সন্তান নিজের হোক অথবা দত্তক নেওয়া, এটি সানির কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় বলে জানান তিনি।
এ প্রসঙ্গে সানি বলেন, ‘আমি অন্যদের ব্যাপারে বলতে পারব না, কিন্তু আমাদের ক্ষেত্রে এক মুহূর্তের জন্যও মনে হয় না নিশা আমাদের সন্তান নয়।’
জানা গেছে, মা হওয়ার আনন্দে ভাসছেন সানি-ডেনিয়েল দম্পতি। সন্তান পালনের বিষয়ে নানা জনের পরামর্শও নিচ্ছেন। সন্তানের যেন কোন রকম অসুবিধা না হয় তার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
মেয়ের নামও খুব পছন্দ হয়েছে সানি লিওনের। তিনি বলেন, আমি নিশা নামের অর্থ খুঁজে দেখি যে, এটি একটি হিন্দু দেবীর নাম।’
(এসএএম/ ২৩ জুলাই ২০১৭)