Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 00:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: শিল্পকলা একাডেমিগুলোর উন্নয়নে বিশেষ অর্থ বরাদ্দ দানের জন্য অর্থ মন্ত্রনালয়কে সুপারিশ করেছে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রবিবার দশম জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২১তম বৈঠক কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং পিনু খান বৈঠকে অংশগ্রহন করেন।

বৈঠকে বর্তমান সরকারের (২০১৪-২০১৬) সময়ে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কর্মসূচিসমূহের ফলে প্রাপ্ত সুবিধা এবং কর্মসূচিসমূহ বাস্তবায়নে প্রতিবন্ধকতা নিয়ে পর্যালোচনা করা হয়।

এছাড়া বাংলাদেশ জাতীয় যাদুঘরের সংস্কার, মেরামত ও আধুনিকীকরনের ফলে দর্শক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দক্ষ জনবল নিয়োগের জন্য মন্ত্রনালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

(এসএএম্ ২৩ জুলাই ২০১৭)