Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 16:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়ে পড়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। অন্যান্য বোর্ডের চেয়ে  পাশের হার সবচেয়ে কম এ বোর্ডে এবং উত্তীর্ণ শিক্ষার্থীর হার অর্ধেকেরও কম।

মোট ৪৯.৫২% পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। তাদের মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছে ৬৭৮ জন শিক্ষার্থী।

গত বছরের তুলনায় এবার ফলাফল কমেছে ১৪ দশমিক ৯৭ শতাংশ। ২০১৬ সালে বোর্ডটিতে পাসের হার ছিল ৬৪ দশমিল ৪৯ শতাংশ।

কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে মোট ১ লাখ ১ হাজার ৬৩৯ পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৩৭২ জন।

উত্তীর্ণ হয়েছে ৪৯ হাজার ৭০৪ জন শিক্ষার্থী।

অনুপস্থিত ছিল ১ হাজার ২৬৭ জন।

(এম আর / ২৩ জুলাই, ২০১৭)