Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 07 Nov 2026 09:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পচা মাংস রাখার দায়ে অভিজাত বিপণি-বিতান ‘স্বপ্ন’কে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার রাজধানীর ধানমন্ডির গ্রিন রোডে অভিযান চালিয়ে স্বপ্ন সুপার শপকে জরিমানা করে টাকা আদায় করা হয়।

অভিযানকালে গ্রিন রোডের স্বপ্ন সুপার শপে ১৫ কেজি খাসির পচা মাংস পাওয়া যায়।

পচা মাংস কেন রেখেছে তা জানতে চাইলে দায়িত্বরত বিক্রয়কর্মী জানান, এ মাংস বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে বিক্রি করবে। বিক্রয়ের উদ্দেশ্যে পচা মাংস রাখা ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন। এ অভিযোগে স্বপ্ন সুপার শপকে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

এদিকে একইদিন বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার নামে আরেকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে অধিদফতর। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরিসহ পচা মিষ্টি রাখার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।

 

(ইউএম/ ০৬ মার্চ ২০১৭)