Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 10:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ রপ্তানীকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএস এফডিএ) কর্তৃক মেথোকার্বোমল ট্যাবলেট (৫০০ মি.গ্রা. এবং ৭৫০ মি.গ্রা.) বাজারজাত করনের অনুমোদন লাভ করেছে। মাসেল রিলাক্সেশন এর এই জেনেরিক ওষুধটি অ্যাক্সিয়াম ফার্মা, এলএসসি’র রোবাক্সিন ট্যাবলেট (৫০০ মি.গ্রা. এবং ৭৫০ মি.গ্রা.) এর সমতুল্য।

এটি বেক্সিমকো ফার্মার চতুর্থ ওষুধ যা যুক্তরাষ্ট্রের বাজারে ২০১৭ সালের চতুর্থ প্রান্তিকে রপ্তানী শুরুর আশা করছে কোম্পানি। ইন্টারকন্টিনেন্টাল মার্কেটিং সার্ভিসেস (আইএমএস) এর তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে বর্তমানে চারটি কোম্পানি মেথোকার্বোমল ট্যবলেট বাজারজাত করছে। এরা হলো ক্যামবার, কোয়ালিটেস্ট, ওয়েস্ট ওয়ার্ড এবং সোলকো।

এই অনুমোদন লাভ সম্পর্কে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি বলেন,“ ইউএস এফডিএ কর্তৃক চতুর্থ পণ্যের অনুমোদন লাভ সত্যিই আমাদের জন্য আনন্দের। আমি দৃঢ়ভাবে বিশ^াস করি ইতিমধ্যে অনুমোদিত এবং অনুমোদনের অপেক্ষায় থাকা অন্যান্য ওষুধগুলো বাজারজাত করনের মাধ্যমে আমরা বিশ্বের সর্ববৃহৎ ওষুধের বাজারে আমাদের উপস্থিতিকে শক্তিশালী করতে পারব।”

বেক্সিমকো ফার্মা ২০১৫ সালের জুন মাসে দেশের প্রথম ওষুধ প্রস্তুতকারী কোম্পানি হিসেবে ইউএস এফডিএ কর্তৃক নিরীক্ষিত ও অনুমোদিত হয়। বর্তমানে কোম্পানিটি ৫০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে। বেক্সিমকো ফার্মা ইউএস এফডিএ, এজিইএস (ইইউ), টিজিএ অষ্ট্রেলিয়া, হেলথ কানাডা, জিসিসি এবং টিএফডিএসহ বিশে^র বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক স্বীকৃত। সংবাদ বিজ্ঞপ্তি।

(শামীম/ ২৪ জুলাই ২০১৭)