Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 22:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কক্সবাজারে আলাদা স্থানে পাহাড় ধসে শিশুসহ ৪জন নিহত হয়েছেন। আহত আরো ৫জন।

মঙ্গলবার দিবাগত ভোর রাত ৪টার দিকে কক্সবাজার শহর ও রামুতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শহরের লাইট হাউজ এলাকা এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস কর্মীরা জানান, রামুর চেইন্দায় এলাকায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের সায়মা (৫) ও জিহান (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মাটিচাপা পড়া অবস্থায় তাদের বাবা-মাকে উদ্ধার করা হয়েছে।
শহরের লাইট হাউজ এলাকায় পাহাড় ধসে শাহেদ (১৮) ও সাদ্দাম (২৮) নামে দু’জনের মৃত্যু হয়েছে। এখান থেকে আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরের পাহাড়তলী, উখিয়া, টেকনাফেও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে প্রবল বর্ষণে পাহাড় ধসে চট্টগ্রামের ৫ জেলায় দেড় শতাধিক মানুষ মারা গেছেন।
এরমধ্যে রাঙামাটিতে ১০৫ জন, চট্টগ্রামে ৩৬ জন, খাগড়াছড়িতে ১ জন, বান্দরবানে ৮ জন ও কক্সবাজারে ২ জন নিহত হয়েছেন।

(এমআইআর/ ২৫ জুলাই ২০১৭)