Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 08:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) ফিল্ড অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

০৫ মার্চ ২০১৭, রবিবার ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)তে এই প্রশিক্ষনটি শুরু হয়।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম।

আইবিটিআরএ’র মহাপরিচালক ড. মাহমুদ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ বিভাগের প্রধান মোঃ মাহবুব আলম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রিসার্চ একাডেমির ডাইরেক্টর রিসার্চ ড. মোঃ মিজানুর রহমান।

ব্যাংকের ৫২জন আরডিএস ফিল্ড অফিসার প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

(শামীম/ ০৬ মার্চ ২০১৭)