Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 00:56
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পাবনা শাখার আয়োজনে এ অঞ্চলের গ্রাহক সমাবেশ ২৪ জুলাই ২০১৭, সোমবার স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আলম। এ

ক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনপ্রধান মোঃ কাওছার-উল-আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রাহকবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, ট্রাক, ট্যাংক-লরি ও পিকআপ ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের উত্তরবঙ্গের সভাপতি শামসুর রহমান মানিক, সেভেন স্টার ফিস প্রসেসিং কো. লি. এর চেয়ারম্যান আলহাজ এমদাদ হোসেন, শফিক গ্রুপের চেয়ারম্যান আলহাজ শফিকুল ইসলাম প্রমুখ।

মোঃ আব্দুল হামিদ মিঞা প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংকের প্রতি মানুষের সমর্থনই এ ব্যাংকের বড় শক্তি। জনগণের আস্থা, গ্রাহকদের সহযোগিতা ও কর্মকর্তা-কর্মচারীদের মানসম্মত সেবার মাধ্যমেই ইসলামী ব্যাংক আজকের এ পর্যায়ে এসেছে।

ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (শেখ সাইদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

(শামীম/ ২৬ জুলাই ২০১৭)