Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 13:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় এবার বাংলাদেশ অংশ নেবে। এ তথ্য জানালেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। তিনি বলেন, সারাদেশে শীঘ্রই বাছাই প্রক্রিয়া শুরু হবে। আগামী ১৮ নভেম্বর চীনে অনুষ্ঠেয় ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় থাকবেন বাংলাদেশের প্রতিযোগী।

জানা গেছে, দেশের আটটি বিভাগে বাছাই প্রক্রিয়া শুরু হবে। এখান থেকে বিচারকের রায়ে চূড়ান্ত করা হবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। পরবর্তী ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ অংশ নেবেন ‘৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়।

(এমআইআর/ ২৭ জুলাই ২০১৭)