Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 03:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের বাজারে স্বর্ণের দর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার থেকে নতুন কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) এই সিদ্ধান্ত নেয়।

আন্তর্জাতিক বাজারে গত এক মাস ধরে দর উর্ধ্বমুখী থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি স্বর্ণের দর সর্বনিম্ন ৮১৬ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম এক হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন মূল্যে এখন এই পরিমাণ স্বর্ণের দাম পড়বে ৪৭ হাজার ১২২ টাকা।

২১ ক্যারেটে এক হাজার ৩৪১ টাকা বাড়িয়ে ৪৫ হাজার ১৯৮ টাকা করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দর ৯৯১ টাকা বাড়ানো হয়েছে। ফলে এ শ্রেণির স্বর্ণের দাম এখন পড়বে ৩৯ হাজার ৬৫৭ টাকা।

সাধারণত আন্তর্জাতিক বাজারের সঙ্গে স্বর্ণের দাম সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়লে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়। আর কম থাকলে দাম কমানো হয়।

বাজুসের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার দেশের বাজারে ভরিপ্রতি ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৬১৬ টাকা বিক্রি হয়েছে।

(এসএএম/ ২৮ জুলাই ২০১৭)