Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Jul 2026 10:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, অর্থমন্ত্রীর ৮ বছরে বাংলাদেশের অর্থনীতিতে অভূতপূর্ব অর্জন সম্ভব হয়েছে। আর প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারনেই অর্থমন্ত্রীর এই অর্জন সম্ভব হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) আয়োজনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে চলেছে পুঁজিবাজার। আর এই সফলতার জন্য অর্থমন্ত্রীর ভূমিকা রয়েছে।

বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিএসইসি চেয়রম্যান ড. এম খায়রুল হোসেন, বিএসইসি কমিশনারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ০৭ মার্চ ২০১৭)