Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 01:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ময়মনসিংহ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন গতকাল শুক্রবার গাজীপুরের ব্র্যাক-সিডিএম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ময়মনসিংহ জোন প্রধান আবু সাঈদ মো. ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব-উল-আলম। আরও বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মুনিরুল মওলা ও আবু রেজা মো. ইয়াহিয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আলম ও মো. শফিকুর রহমান।

মো. আব্দুল হামিদ মিঞা বলেন, ইসলামী ব্যাংক যে নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছে- সে নীতির উপর অবিচল আছে এবং এই নীতি আরও সুদৃঢ়ভাবে পরিপালন করে ব্যাংকটি সামনের দিকে এগিয়ে যাবে। ইসলামী ব্যাংক শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পসহ নানামূখী আর্থিক সেবার মাধ্যমে ময়মনসিংহ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে।

আমানত সংগ্রহ, মানসম্মত বিনিয়োগ সম্প্রসারণ এবং সম্পদমান উন্নয়নে ব্যাংক কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার নির্দেশনা দেন তিনি।

ময়মনসিংহ জোনের ১৮টি শাখার প্রধান, ম্যানেজার অপারেশন্স এবং নির্বাচিত কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহন করেন। সম্মেলনে ব্যাংকের অর্ধ-বার্ষিক সার্বিক কর্মকাণ্ড মূল্যায়ন করে অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয় এবং বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে নির্দেশনা দেওয়া হয়।

(এসএএম/ ২৯ জুলাই ২০১৭)