Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Jul 2026 10:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিট মুনাফা বেড়েছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানির নিট মুনাফা বৃদ্ধির হার প্রায় শতভাগ।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

জান যায়, ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর ও প্রভিশন পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৬৯ কোটি ১৩ লাখ টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ৮৪ কোটি ৬০ লাখ টাকা। সেই হিসেবে আলোচ্য বছরে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ৯৯.৯১ শতাংশ।

আলোচ্য বছরে কোম্পানিটি কর ও প্রভিশন পূর্ববর্তী মুনাফা করেছে ৩৭২ কোটি ৬১ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) সংরক্ষণ করা হয়েছে ৮৯ কোটি ৪ লাখ টাকা। আয় কর পরিশোধ করা হয়েছে ১১৪ কোটি ৪৪ লাখ টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির কর ও প্রভিশন পূর্ববর্তী মুনাফা ছিল ১৯১ কোটি ৫২ লাখ টাকা। সেই হিসেবে আলোচ্য বছরে কর ও প্রভিশন পূর্ববর্তী মুনাফার হার বেড়েছে ৯৪.৫৫ শতাংশ।

ব্যাংকটির সম্পদের ওপর আয়ের হার (রিটার্ন অন অ্যাসেটস) বৃদ্ধি পেয়েছে দশমিক ৫৬ শতাংশ। আর মূলধন আয়ের ওপর হার (রিটার্ন অন ইক্যুইটি) বৃদ্ধি পেয়েছে ১১.৬৬ শতাংশ।

ব্যাংকটির বর্তমান সম্পদ মূল্য হয়েছে ৩০ হাজার ১২২ কোটি ৮৫ লাখ টাকা।

৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ১ টাকা ২৬ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৪ টাকা ২৮ পয়সা।

কোম্পানিটির বর্তমান রিজার্ভ রয়েছে ২৯০ কোটি ৫৮ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

কোম্পানির মোট শেয়ারের ৪৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৭.৮১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩.৬০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩০.৫৮ শতাংশ শেয়ার।

(এসএএম/ ০৭ মার্চ ২০১৭)