Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 09:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম: চলতি ২০১৭-১৮ অর্থবছরে ২ হাজার ৩২৭ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। একইসঙ্গে গত ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বাজেটও পেশ করা হয়েছে।

রোববার চট্টগ্রাম নগর ভবনের কে.বি. আবদুস সাত্তার মিলনায়তনে বাজেট ঘোষণা করেন চসিক মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন।

নতুন অর্থবছর শুরুর আগে প্রতি বছরের ১ জুনের মধ্যে সিটি কর্পোরেশনের আয়-ব্যয় হিসাব সম্বলিত বাজেট অনুমোদনের কথা থাকলেও নগরীর নানা চলমান সমস্যার কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

চসিক মেয়র বলেন, কর্পোরেশন অ্যাক্ট-২০০৯ এর ৭৬ ধারায় ১ অনুচ্ছেদ অনুযায়ী, প্রস্তাবিত বাজেটের একটি অনুলিপি সরকারের কাছে পাঠাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

গত ২০১৬-১৭ অর্থবছরে উন্নয়ন অনুদানকে সর্বোচ্চ আয় খাত দেখিয়ে ২ হাজার ২২৫ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিলেন চসিক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। আজকের বাজেট অধিবেশনে সমাপ্ত অর্থবছরের সংশোধিত বাজেট দেখানো হয়েছে ৬৬২ কোটি ৬৬ লাখ ১৮ হাজার টাকা।

২০১৬-১৭ অর্থবছরের চসিকের প্রস্তাবিত বাজেটের তুলনায় এবারের বাজেট ১০২ কোটি টাকা বেড়েছে। গত অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন না হলেও এবারের বাজেটকে বাস্তবায়নযোগ্য বলে উল্লেখ করেছেন মেয়র নাছির উদ্দিন।

(এসএএম/ ৩০ জুলাই ২০১৭)