Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 01:06
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : বেসরকারি মিডল্যান্ড ব্যাংকের ভিসা কার্ড ব্যবহারকারীরা বিনা সুদে এবং কিস্তিতে ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট কিনতে পারবেন।অাজ মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে এয়ারলাইন্স কোম্পানি ইউএস বাংলার সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোহম্মদ রিদওয়ানুল হক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মার্কেটিং অ্যান্ড সেলসের উপ-পরিচালক সোহাইল মাজিদ।

চুক্তি অনুসারে, মিডল্যান্ড ব্যাংকের ভিসাকার্ড গ্রাহকরা বিনা সুদে সর্বোচ্চ ৬টি সমান মাসিক কিস্তিতে ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট এবং হলিডে প্যাকেজ ক্রয় করতে পারবেন।

মিডল্যান্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাশিউল হক চৌধুরী, হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমান, ইউএস বাংলা এয়ারলাইন্সের এক্সিকিউটিভ মার্কেটিং অ্যান্ড সেলস মো. মাহবুবুর রহমান ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(এম আর / ৩০ জুলাই, ২০১৭)