Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 00:59
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্র‌তি‌বেদক, বি‌নি‌য়োগবার্তা, ঢাকা: মাল‌য়েশিয়ান এয়ারলাই‌ন্সের বিমা‌নে যা‌ন্ত্রিক ত্রু‌টি দেখা দেওয়ায় দুই দি‌নে‌র অ‌ধিক সময় ধ‌রে ঢাকার রি‌জে‌ন্সি হো‌টে‌লে ব‌ন্দি হ‌য়ে আ‌ছে দে‌শি বি‌দে‌শি ১৩৫ যা‌ত্রী। ভুক্তভোগী যা‌ত্রি‌দের স‌ঙ্গে কথা ব‌লে এ তথ্য জানা গে‌ছে।

তারা জানান, গত শুক্রবার রা‌তে (২৮ জুলাই) রাত ১০টায় মাল‌য়ে‌শিয়া এয়ারলাই‌ন্সের এক‌টি ফ্লাই‌টে শাহজালাল বিমানবন্দর ছাড়ার কথা ছিল তা‌দের। কিন্তু বিমানবন্দ‌রে ব‌ডি ই‌মি‌গ্রেশ‌নের পর তারা জান‌তে পা‌রে যে, তা‌দের‌কে বহনের বিমান‌টি‌তে যা‌ন্ত্রিক ত্রু‌টি দেখা দি‌য়ে‌ছে। তাই আপাতত ফ্লাই‌টে উঠা‌নো যা‌চ্ছে না তা‌দের। এরপর তা‌দে‌র‌কে বিমানবন্দ‌রের অদূ‌রে রি‌জে‌ন্সি হো‌টে‌লে বিশ্রা‌মের জন্য নি‌য়ে আসা হয়।

‌কিন্তু বিশ্রা‌মের দুই দিন অ‌তিবা‌হিত হওয়ার পরও এ প্র‌তি‌বেদন লেখা পর্যন্ত (র‌বিবার রাত ১১টা) তা‌দের ফ্লাই‌টের কোন নিশ্চয়তা দেওয়া হ‌চ্ছে না।

অ‌পেক্ষমান যাত্রী মো: মিজানুর রহমান সে‌লিম জানান, শুক্রবার রাত ৯টায় ব‌ডি ই‌মি‌গ্রেশন সম্পন্ন হওয়ার পর আমরা জান‌তে পা‌রি যে, বিমা‌নে যা‌ন্ত্রিক ত্রু‌টি দেখা দি‌য়ে‌ছে। এরপর এয়ারলাইন্স কর্তৃপক্ষ আমা‌দের‌কে প‌রের ফ্লাই‌টে পাঠা‌নো হ‌বে ব‌লে রি‌জে‌ন্সি হো‌টে‌লে নি‌য়ে আ‌সে। সেই থে‌কে এ পর্যন্ত আমরা এখা‌নেই আ‌ছি। খাওয়া আর ঘুম; এভা‌বেই কাট‌ছে ৫০ ঘন্টারও অ‌ধিক সময়। এখ‌নো তারা আমা‌দের ফ্লাই‌টে ওঠার কো‌নো নিশ্চয়তা দি‌চ্ছে না। এ‌দি‌কে ভিসার মেয়াদও আ‌ছে আর মাত্র ২ দিন (০১ আগস্ট)। কি কর‌বো বু‌ঝে উঠ‌তে পার‌ছি না।

এ বিষ‌য়ে মাল‌য়ে‌শিয়া এয়ারলাইন্স কর্তৃপ‌ক্ষের স‌ঙ্গে কথা বল‌তে চাই‌লে মোবাইল ফো‌নে তৎক্ষনাৎ কাউ‌কে পাওয়া যায়‌নি।

(এসএএম/ ৩০ জুলাই ২০১৭)