Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 01:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : দেশের অধিকাংশ ব্যাংক বিনিয়োগ সমস্যায় ভুগছে, তারা বিনিয়োগ করতে পারতেছে না। এসব ব্যাংকগুলো আমানত সংগ্রহের অনুপাতে ঋণ দিতে পারছে না।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরের মে শেষে গড়ে প্রায় ৭৪ শতাংশ বিনিয়োগ করেছে দেশের ব্যাংকগুলো। প্রায় ৪০টি ব্যাংকের বিনিয়োগের হার আমানতের ৮৫ শতাংশের নিচে। যার মধ্যে ১০টি ব্যাংকের বিনিয়োগ আমানতের ৬০ শতাংশের নিচে।

ব্যাংকগুলোর মধ্যে সাধারণ ধারার ব্যাংক ৮৫% এবং ইসলামী ব্যাংক বা উইংগুলো আমানতের ৯০% বিনিয়োগ করতে পারে।

আমানতের অনুপাত ৬০% নিচে ঋণ প্রদান করা ব্যাংকগুলো হলো-

রাষ্ট্রায়াত্ত অগ্রণী ব্যাংক লিমিটেড (ইসলামী উইংসহ),
রূপালী ব্যাংক,
সোনালী ব্যাংক (ইসলামী উইংসহ),
বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড (ইসলামী উইং),
সীমান্ত ব্যাংক লিমিটেড,
সাউথইস্ট ব্যাংক (ইসলামী উইং),
কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি,
সিটি ব্যাংক এনএ,
এইচএসবিসি এবং
উরি ব্যাংক।

প্রতিবেদনে দেখা গেছে, আমানতের বিপরীতে সবচেয়ে কম ঋণ দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। বিগত অর্থবছরের মে শেষে ইসলামী উইং বাদে ব্যাংকটির আমানতের পরিমাণ ৯৬ হাজার ৬১৩ কোটি ২৩ লাখ টাকা। যার মধ্যে ব্যাংকটি ঋণ প্রদান করেছে ৩৮ হাজার ৭০৩ কোটি ২৭ লাখ টাকা। আমানতের মাত্র ৩৮ দশমিক ৬০ শতাংশ বিনিয়োগ করেছে এ ব্যাংক।

বিনিয়োগ স্থবিরতার মধ্যেও বিনিয়োগ সীমা অতিক্রম করেছে ১১টি ব্যাংক। ব্যাংকগুলো হল-
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক,
বেসিক ব্যাংক,
অগ্রণী ব্যাংক (ইসলামী উইং),
ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান,
ঢাকা ব্যাংক (ইসলামী উইং),
প্রাইম ব্যাংক (ইসলামী উইং),
প্রিমিয়ার ব্যাংক,
ওয়ান ব্যাংক,
স্ট্যান্ডার্ড ব্যাংক,
এবি ব্যাংক ও
আইএফআইসি ব্যাংক।

 

(এম আর / ৩১ জুলাই, ২০১৭)