Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 28 Sep 2026 06:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: গাইবান্ধার সুন্দরগঞ্জের জোড়া শিশু তৌফা ও তহুরাকে (১০ মাস) অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের শিশু সার্জারি অধ্যাপক ডা. কানিজ হাসিনা শিউলী। তিনি জানান, বাচ্চা দুটিকেআলাদা করা হয়েছে। তবে এখনো অপারেশন শেষ হয়নি। শেষ হতে আরো ২-৩ ঘণ্টা সময় লাগবে। বাচ্চা দুটি ভালো আছে।

এর আগে মঙ্গলবার (১ আগস্ট) সকাল ৮ টার দিকে অস্ত্রোপচারের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার সাহনুর ইসলামের নেতৃত্বে শিশু দুটিকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়।

শিশু দুটির অস্ত্রোপচারের জন্য শিশু সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, রেডিওলজি (আল্টাসাউন্ড) ও প্লাস্টিক সার্জারিসহ আরও বেশ কয়েকটি বিভাগের চিকিৎসকের সমন্বয়ে ১৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার সাহনুর নিজেই এবং এই বোর্ডের মোট সদস্য সংখ্যা ৩০ জন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রাজ মিয়া ও সাহিদা আক্তার দম্পতির এই জোড়া শিশুর জন্ম হয়। গত বছরের ৭ অক্টোবর ৯দিন বয়সে জোড়া শিশু দুটিকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে এলে তাদেরকে ভর্তি রাখা হয়। পরবর্তীতে মেডিকেল বোর্ড গঠন করে জোড়া শিশু দুটির প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়। তখন ছোট একটি অপারেশনের মাধ্যমে তাদের পায়খানার রাস্তা আলাদা করে দেওয়া হয়।

দীর্ঘ ১০ মাস প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখার পর তৌফা ও তহুরার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

শিশু দুটির রক্তে সেপটিসেমিয়া ও ওজন ছিল সাড়ে ৪ কেজি। যা অস্ত্রোপচারের জন্য উপযুক্ত ছিল না। এখন জোড়া শিশু ২টির ওজন ১০ কেজি। তাদেরকে অস্ত্রোপচারের জন্য উপযুক্ত করে তোলা হয়েছে।

(এসএএম/ ০১ আগস্ট ২০১৭)