Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 20:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ২৩৯ রানে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিক ইংল্যান্ড।

ইংলিশদের দেয়া ৪৯২ রানের লক্ষ্যে নেমে মঈন আলীর হ্যাটট্রিকে ২৫২ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা।

কেনিংটনের ওভাল ক্রিকেট গ্রাউন্ডে আগের দিনের ৪ উইকেটে ১১৭ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে ১৬০ রানে পড়ে আফ্রিকার পঞ্চম উইকেট।

৩২ রান করে আউট হন টেন্ডা বাভুমা। ক্রিস মরিসকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৪৫ রান যোগ করেন ডিন এলগার। কিন্তু ২০৫ রানে ২৪ রান করে ফিরে যান মরিস। সেঞ্চুরি তুলে একাই লড়াই করেন এলগার।

কিন্তু দলীয় ২৫২ রানে মঈন আলীর ঘূর্ণিতে প্রোটিয়াদের সব লণ্ডভণ্ড হয়ে যায়। টানা তিন বলে এলগার, রাবাদা ও মরকেলকে আউট করে ইংল্যান্ডকে স্বস্তির জয় এনে দেন মঈন আলী।

এলগার করেন ১৩৬ রান। মঈন চারটি ও রোনান্ড জোনস নেন তিনটি উইকেট।

সেঞ্চুরিসহ দুই ইনিংসে ১৪৩ রান ও ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ইংলিশ পেস অলরাউন্ডার বেন স্টোকস।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৩৫৩ ও ৩১৩/৮
দক্ষিণ আফ্রিকা: ১৭৫ ও ২৫২
প্লেয়ার অব দ্য ম্যাচ: বেন স্টোকস (ইংল্যান্ড)

ইংল্যান্ড দল :
অ্যালিস্টার কুক, কিয়াটন জেনিংস, টম ওয়েস্টলি, জো রুট (অধিনায়ক), ডেভিড মালান, বেন স্টোকস, জনাথন বেয়ারস্টো, মঈন আলী, টবি রোনাল্ড-জোনস, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

দক্ষিণ আফ্রিকা দল:
ডিন এলগার, হেইনো কুন, হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), টেম্বা বাভুমা, ভারনন ফিল্যান্ডার, ক্রিস মরিস, কেশভ মহারাজ, মরনে মরকেল, ডুয়ানে অলিভিয়ের।

(এমআইআর/ ০১ আগস্ট ২০১৭)