Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 02:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিডিএস ভর্তি পরীক্ষা হবে ১০ নভেম্বর।

একইসঙ্গে ১ সেপ্টেম্বর থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। বুধবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এর আগে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত সভা হয়।

এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।
পরে মন্ত্রী জানান, কিছু কিছু চিহ্নিত কোচিং সেন্টার ভর্তি পরীক্ষার সময় ভুয়া প্রশ্নপত্র বানিয়ে জনগণকে বিভ্রান্ত এবং নিরীহ অভিভাবকদের সঙ্গে প্রতারণা করে।

এই চক্র প্রতিরোধ করতে হলে পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ করতে হবে।
তিনি বলেন, মানহীন ও যথাযথ নীতিমালা না মানলে সরকার যেমন বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করার অভিযান অব্যাহত রাখছে তেমনি প্রশ্ন ফাঁস বা ভুয়া প্রশ্ন বিতরণের মতো ঘটনাও যেন না ঘটে সেদিকেও সরকার কঠোর অবস্থানে থাকবে।

(এমআইআর/ ০২ আগস্ট ২০১৭)