Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 01:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ এর সাথে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর একটি প্রতিনিধিদল সাবেক মন্ত্রী ও সাবেক সেনাপ্রধান নুরুদ্দীন খানের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করেন।

১ আগস্ট ২০১৭, মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ করেন তারা।

এসময় দারিদ্র বিমোচনে বিকল্প মডেল হিসেবে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা।

প্রতিনিধিদলে সংগঠনের চেয়ারম্যান নিয়াজ রহিম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান, সাবেক সচিব ও সংগঠনের উপদেষ্টা আরাস্তু খান, একে খান গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ও সংগঠনের উপদেষ্টা সালাউদ্দিন কাশেম খান, সাবেক সচিব ও সংগঠনের ট্রেজারার ড. মোহাম্মদ আবদুল মজিদ, আইবিসিএফ-এর ভাইস চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা একেএম নূরুল ফজল বুলবুল এবং সংগঠনের সিইও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (শেখ সাইদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

(শামীম/ ০২ আগস্ট ২০১৭)