Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 02:10
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধ করা জরুরি, বাতিল করা নয় ।

খুলনার সাংবাদিক আবদুল লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা ও গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘তুচ্ছ কিছু ঘটল আর সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হলো, এটি ৫৭ ধারার অপপ্রয়োগ। এ ধারা বাতিলের চেয়ে এর অপপ্রয়োগ বন্ধ করা দরকার। এ জন্য তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ করা উচিত।’

আজ আগারগাঁওয়ে মেট্রোরেলের নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য ৫৭ ধারা করা হয়েছিল। কিন্ত তুচ্ছ কারণে এর অপপ্রয়োগ করা হচ্ছে কি না, সেটি খতিয়ে দেখতে হবে। খুলনায় যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক।’

(এম আর / ২ আগষ্ট, ২০১৭)