Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 09:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: টাঙ্গাইলের কালিহাতি ও জামালপুরের ইসলামপুরে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

মঙ্গলবার জামালপুর সদর ও ইসলামপুরে প্রায় দেড় হাজারেরও বেশি বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

দুই জেলায় ত্রাণ বিতরণে এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ ও এফবিসিসিআই পরিচালক মো. আবু নাসের, হাবিবুল্লাহ ডন ও রাশেদুল হাসান চৌধুরীসহ (রনি) টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবসায়ী নেতৃবৃন্দ, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি ও কালিহাতির গোহালিয়া বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণকালে এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, টাঙ্গাইল জেলার অবকাঠামো ও যোগাযোগ ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে। তাই এফবিসিসিআই থেকে এ অঞ্চলে একটি ‘ইকনোমিক জোন’ প্রতিষ্ঠার ব্যাপারে সরকারের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শিগগিরই উদ্যোগ নেয়া হবে।

শেখ ফজলে ফাহিম স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইল পর্যন্ত প্রায় ১৬ কি.মি. বাঁধ নির্মাণের বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডর মাধ্যমে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

ইসলামপুরে ত্রাণ বিতরণকালে স্থানীয় এমপি ফরিদুল হক খান উপস্থিত ছিলেন।

(এম আর / ২ আগষ্ট, ২০১৭)