Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 20:58
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, আজ সকালেই সমঝোতায় রাজি হয়েছে ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের সংগঠন ‘এসিএ’। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।

১৮ আগস্ট অস্ট্রেলিয়া টিমের বিমানে ওঠার কথা বাংলাদেশের উদ্দেশ্যে।

সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছিলেন, ‘আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে তাঁরা সালিস আদালতে যাবেন। নিজেরা আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে না পারলে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর শরণাপন্ন হবেন তাঁরা। আজ শেষ পর্যন্ত দুই পক্ষই আলোচনার মাধ্যমে চুক্তি তে রাজি হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, বিকেলে আনুষ্ঠানিক এক বিবৃতিতে সবকিছুই জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশ সফর নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা যে দূর হয়েছে, সেটা নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড।

গত ৩০ জুন ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার আগের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। আগের চুক্তিতে বোর্ডের লভ্যাংশ পেতেন চুক্তিবদ্ধ ২৩০ জন ক্রিকেটার। কিন্ত নতুন প্রস্তাবিত চুক্তিতে সেটি বাদ দেওয়াতেই ঝামেলা সৃষ্টি হয়েছিল।

(এম আর / ৩ আগষ্ট, ২০১৭)