Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 18:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : জলবায়ু প্রকল্প বাস্তবায়নে ৫ বছর মেয়াদী ডুয়াল-ট্রান্স ও ১০ বছর মেয়াদী গ্রিন বন্ড ইস্যু করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এর জন্য তহবিল আরও ১২৫ কোটি ডলার বা ১০ হাজার কোটি টাকা বাড়িয়েছে সংস্থাটি।

এডিবি ট্রেজারার পিয়েরে ভ্যান পিটঘেমের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান গ্রিন বন্ড চাহিদার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় ডুয়াল-ট্রান্স ও প্রথম ৫ বছর মেয়াদী গ্রিন বন্ড প্রস্তাবে সাড়া দিয়েছে এডিবি। এর জন্য জলবায়ু প্রকল্পের তহবিল নতুন করে ১২৫ কোটি ডলার বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

পিয়েরে ভ্যান পিটঘেম বলেন, গ্রিন বন্ড তহবিল এডিবির সাধারণ পুঁজিবাজারের অর্থায়নে স্বল্প-কার্বন ও জলবায়ু সংক্রান্ত প্রকল্পে সহায়তা করবে এবং কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হবে।’

তিরি আরও বলেন, এর মাধ্যমে বিভিন্ন স্তরের যোগ্য ও সক্রিয় বিনিয়োগকারীর কাছে পৌঁছাতে পারবে এডিবি। এভাবেই জলবায়ু পরিবর্তনের প্রভাব বুঝতে সক্ষম উদীয়মান বিনিয়োগকারীদের কাছে পৌঁছতে চাই আমরা।

২০১৫ সালে এডিবির একটি ঘোষণায় বলা হয়েছিল, ২০২০ সালের মধ্যে জলবায়ু সংক্রান্ত বার্ষিক অর্থায়ন তহবিল দ্বিগুণ হয়ে ৬০০ কোটি ডলারে উন্নীত হবে। এই দশকের শেষে জলবায়ু পরিবর্তন তহবিলে এডিবির অর্থায়ন প্রায় ৩০ শতাংশে উন্নীত হবে।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, এই ৬০০ কোটি ডলারের মধ্যে ৪০০ কোটি ডলার নবায়নযোগ্য বিদ্যুৎ, বিদ্যুৎ খাতের উন্নয়ন, টেকসই পরিবহন ও স্মার্ট সিটি নির্মাণে ব্যয় হবে। এছাড়া বাকি ২০০ কোটি ডলার অবকাঠামো নির্মাণ, ক্লাইমেট-স্মার্ট জলবায়ু সহনশীল কৃষি ও জলবায়ু সংক্রান্ত দুর্যোগ প্রস্তুতির কাজে ব্যবহার করা হবে।

(এম আর / এসএএম/ ৩ আগষ্ট, ২০১৭)