Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 02:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আর্থিক খাতের সমস্যা চিহ্নিতকরন ও সমাধানের লক্ষ্যে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি কাউন্সিল (এফএসসি) নামে একটি সংস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বৈঠকে এফএসসি নিয়ে একটি ধারণাপত্র উপস্থাপন করেন।

এতে বলা হয়, প্রস্তাবিত কাউন্সিলে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা (আইডিআরএ), জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতো আরও সংস্থার প্রধানেরা থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন সংস্থার প্রধানদের নিয়ে প্রস্তাবিত এফএসসির এটি হচ্ছে প্রাথমিক সাংগঠনিক কাঠামো। অর্থমন্ত্রী হবেন এর প্রধান, আর বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর হবেন সদস্যসচিব। কাউন্সিলের বৈঠকে প্রয়োজনে যে কাউকে ডাকা যাবে।

কাউন্সিল মূলত সমস্যায় থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে। তবে উদ্দেশ্য বাস্তবায়নে পরে কাউন্সিলের আওতায় দুটি আলাদা গ্রুপ গঠন করা হবে।

(এসএএম/ ০৪ আগস্ট ২০১৭)