Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 01:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাজধানীতে ৭ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ডেনিম এক্সপো। আগামী ৮ ও ৯ নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে এ মেলা। এবারের এক্সপোতে বিদেশি ৪০টি ও বাংলাদেশি ১৮টি প্রতিষ্ঠানসহ মোট ৫৮টি ডেনিম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও সিইও মো. মোস্তাফিজ উদ্দিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ডেনিম প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহের মিলনমেলা হিসেবে গড়ার মাধ্যমে বাংলাদেশকে ডেনিমের একটি আকর্ষণীয় আন্তর্জাতিক কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করাই বাংলাদেশ ডেনিম এক্সপোর অন্যতম লক্ষ্য। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি সম্পূর্ণ ডেনিম ভ্যালু চেইনের জন্য অধিকতর সুযোগ সৃষ্টি করা এবং ব্যবসার নতুন দিগন্ত উন্মোচন করাও এ মেলা আয়োজনের উদ্দেশ্য।

(এসএএম/ ০৭ আগস্ট ২০১৭)