Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 01:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: খুলনার লবনচোরায় সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের এর ৫৭তম শাখা উদ্বোধন করা হয়েছে। সাবেক ত্রাণপ্রতিমন্ত্রী তালুকদার আব্দুল খালেক এমপি ৬ আগস্ট ব্যাংক সংলগ্ন এলাকায় ফিতা কেটে এর উদ্ধোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি এস এম আমজাদ হোসেন, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস সভাপতি কাজী আমিনুল হক, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর গোলাম ফারুক, মোস্তফা জালাল, খুলনার বিশিষ্ট শিল্পপতি এম এ সালাম প্রমুখ।

সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন খুলনা প্রেস ক্লাবের উন্নয়নের জন্য ৫ লাখ টাকার অনুদান চেক তুলে দেন। চেকটি গ্রহণ করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবীব। এ সময় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

(এম আর / ৭ আগষ্ট, ২০১৭)