Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 17:47
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ২০২১ সালের মধ্যে তথ্য প্রযুক্তি (আইটি) খাতে ৫০০ কোটি মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বিশ্বের মন্দাভাব থাকা সত্ত্বেও এই রপ্তানিতে কোন প্রভাব পড়বেনা বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

গতকাল রোববার ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বাঘমারা সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, এই খাতে আমরা অবশ্যই সফল হব। এ খাত ছাড়াও ওই সময়ে চামড়া, পাট ইত্যাদি নানাবিধ খাত থেকে প্রায় ৪ হাজার ১০০ কোটি মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে আমাদের পাটের ব্যাপক চাহিদা রয়েছে।

এছাড়া সব দিক থেকেই এ অর্জন বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা মাশরুর হোসেন মিতু, জেলা প্রশাসক মো. সেলিমউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

(এসএএম/ ০৭ আগস্ট ২০১৭)