Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 05:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আপাদমস্তক সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক আমির হোসেনের অপূর্ণতা সহজে পূরণ হবে না-সোমবার (৬ মার্চ) বাদ আসর তার নামাজে জানাজা পূর্ব শোক সমাবেশে রাজনৈতিক ও সাংবাদিক নেতারা এ কথা বলেছেন। জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে এ সমাবেশ ও জানাজা নামাজের আয়োজন করা হয়।

শোক সমাবেশে বক্তব্য দেন-নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকম বাহাউদ্দিন নাছিম, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরওয়ার, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, বিএসএস এর এমডি আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি সাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, প্রয়াত আমির হোসেনের ভাতিজা খালিদ হোসেন প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলম।

শোকসমাবেশের পর আমির হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সাংবাদিক নেতাসহ আমির হোসেনের বিপুল সংখ্যাক অনুরাগী অংশ নেন। পরে তার মরদেহে ফুলেল শ্রদ্ধা জানায় জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে ও ডিইউজেসহ সাংবাদিক ও রাজনৈতিকদের বিভিন্ন সংগঠন।

বিশিষ্ট সাংবাদিক ও ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি সান’র সম্পাদক আমির হোসেন সোমবার (৬ মার্চ) বেলা ১২টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

(এসএএম/ ০৭ মার্চ ২০১৭)