Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 00:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ওয়ানডে ও টি-টোয়েন্টির পর গত মার্চে টেস্টেও অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান। চার মাসের ব্যবধানে আবার সেই আসন হারিয়েছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। সাকিবকে টপকে টেস্টে সেরা অলরাউন্ডার এখন ভারতীয় রবীন্দ্র জাদেজা।

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার পান জাদেজা। তাই র‍্যাংকিংয়েও দারুণ উন্নতি হয় তাঁর। টেস্টে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ৪৩৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠে যান তিনি।

শীর্ষস্থান হারানো সাকিবের অবস্থান এখন দ্বিতীয়, তাঁর পয়েন্ট ৪৩১। টেস্টে শীর্ষস্থান হারালেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অবশ্য এখনো সেরা অলরাউন্ডার সাকিব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তিন বিভাগে—ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি হয়েছে ইংল্যান্ডের মইন আলির।

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে তাঁর অবস্থান ২১ নম্বর, বোলারদের র‌্যাংকিংয়ে ১৮ নম্বর ও অলরাউন্ডারের তালিকায় চার নম্বরে রয়েছেন মইন।

(এমআইআর/ ০৮ আগস্ট ২০১৭)