
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৪তলা নিজস্ব ভবন এমবিএল সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল সোমবার এক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের মাধ্যমে ব্যাংকের চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তরের ফলক উম্মোচন করেন।
ধানমন্ডির সাত মসজিদ রোডে হচ্ছে মার্কেন্টাইল ব্যাংকের নিজস্ব ভবন।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ও এ.এস.এম. ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমানউল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্যাংকের পরিচালক শহিদুল আহ্সান, পরিচালকবৃন্দ- মোহাম্মদ সেলিম ও আলহাজ্ব মোশাররফ হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান।
এমবিএল সেন্টার নির্মাণকারী প্রতিষ্ঠান কম্প্রিহেনসিভ হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান শাকিল সিদ্দিক, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিঃ শাহ মো. মাসুদ ইব্রাহিম, মার্কেন্টাইল ব্যাংকের এএমডি, ডিএমডিসহ উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
(এসএএম/ ০৮ আগস্ট ২০১৭)