Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 19:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : চলতি ২০১৭-১৮ অর্থবছর তৈরি পোশাক রপ্তানিতে ১% পরিবর্তে ০.৭০% উৎসে কর দিতে হবে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিকে পোশাকশিল্পের জন্য ‘সংকটময়’ অভিহিত করে আগামী দুই বছরের জন্য উৎসে কর প্রত্যাহার দাবি করেছিলেন তৈরি পোশাকমালিকেরা। ঘোষিত বাজেটে দাবিটি বাস্তবায়িত না হলেও শেষ পর্যন্ত উৎসে কর কমানো হলো।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, পাটজাত দ্রব্য ছাড়া সব রপ্তানি পণ্যে ০.৭০% উৎসে কর কর্তন করা হবে।

এটি গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। আগামী বছর ৩০ জুন পর্যন্ত সুযোগটি পাবেন রপ্তানিকারকেরা।

এনবিআর পৃথক একটি প্রজ্ঞাপনে তৈরি পোশাকশিল্পের নিট এবং ওভেন পোশাক কারখানার জন্য করপোরেট করহার হ্রাস করে ১২ শতাংশ নির্ধারণ করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া পরিবেশবান্ধব পোশাক কারখানার জন্য করপোরেট কর হবে ১০ শতাংশ। উভয় সুবিধাই চলতি ২০১৭-১৮ করবর্ষের জন্য প্রযোজ্য হবে।

অবশ্য গত অর্থবছর পোশাক রপ্তানিকারকেরা দশমিক ৭০ শতাংশ উৎসে কর দিতেন। তবে ৩০ জুন সুযোগটি শেষ হওয়ায় চলতি অর্থবছরের শুরু থেকে ১ শতাংশ হারে উৎসে কর কার্যকর হতো। তবে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতাদের তীব্র বিরোধিতার মুখে বাজেট পাসের আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উৎসে কর কমানোর ইঙ্গিত দেন।

(এম আর / ৮ আগষ্ট, ২০১৭)