Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 19:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের ৩১১তম সভা ০৭ আগস্ট ২০১৭, সোমবার হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

পর্ষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু এর সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বিশ্লেষণ করা হয়।

সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোহাম্মদ আব্দুস সালাম, সদস্য বদিউর রহমান, আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্যা, আলহাজ্জ আহামেদুল হক, আলহাজ্জ এ. এন. এম. ইয়াহিয়া, আলহাজ্জ ইঞ্জি. খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্জ নিয়াজ আহমেদ, আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন, ডাঃ শফিউল হায়দার চৌধুরী, আলহাজ্জ মোঃ লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্জ সেলিম রহমান, খালিদ রহিম, ফারুক আহমেদ সিদ্দিকী, মোঃ আমির উদ্দিন পিপিএম এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান অংশগ্রহণ করেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং কোম্পানি সচিবসহ সংশ্লিষ্ট নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

(এসএএম/ ০৮ আগস্ট ২০১৭)