Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 05:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) আয়োজিত ‘এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজম্যান্ট ফর ফিনান্সিয়াল ইন্সটিটিউশন্স’ শীর্ষক প্রফেশনাল কোর্স সম্পন্ন হয়েছে।

গত ৮-৯ আগস্ট ২০১৭ তারিখে অনুষ্ঠিত হয়েছে।

দুইদিনব্যাপী এই ওয়ার্কশপটিতে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশন ও সাধারন বীমা কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান ডঃ মোহাম্মদ সোহরাব উদ্দিন, যুক্তরাজ্যের গ্লাসগো ক্যালিডোনিয়ান ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ডঃ মধু আচার্য, ঢাকা ব্যাংকের এফভিপি ও ম্যানেজার (অপারেশন) মোঃ কামাল উদ্দিন এবং পুলিশ বিভাগের চীফ অব ডিজিটাল ফরেন্সিক মোঃ জালাল উদ্দিন ফাহিম।

ওয়ার্কশপটি উদ্বোধন করেন বিআইপিডির মহাপরিচালক কাজী মোঃ মোরতুজা আলী এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হেমায়েত উল্লাহ স্বাগত বক্তব্য পেশ করেন।

বিভিন্ন সিকিউরিটিজ হাউজ, ক্রেডিট রেটিং কোম্পানি, বিশ্ববিদ্যালয়, এনজিও, ব্যাংক এবং বীমা কোম্পানিসমূহের প্রায় অর্ধশত নির্বাহী কর্মকর্তা ও উর্ধ্বতন কর্মকর্তাগণ উক্ত ওয়ার্কশপে অংশগ্রহন করেছেন। সম্মানিত অতিথি হিসেবে এর সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান করেন ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিঃ এর সভাপতি ও সিইও মুজাফফার আহমেদ, এফসিএমএ, এফসিএস।

(এসএএম/ ০৯ আগস্ট ২০১৭)